Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

2 years ago

Legislative election in Andhra Odisha: সোমবার লোকসভার পাশাপাশি বিধানসভা ভোট অন্ধ্র, ওডিশায়

Legislative election in Andhra Odisha (Symbolic Picture)
Legislative election in Andhra Odisha (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৩ মে: সোমবার দেশের লোকসভা নির্বাচনের পাশাপাশি দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওডিশায় চলছে বিধানসভা নির্বাচন। চতুর্থ দফায় ওডিশাতে ৬ লোকসভা কেন্দ্রের পাশাপাশি ভোট হচ্ছে ২৮ বিধানসভা আসনেও। আর অন্ধ্রপ্রদেশের ২৫ লোকসভা আসনের পাশাপাশি ১৭৫ বিধানসভা আসনে ভোট হচ্ছে।

অন্ধ্রে এবার মূলত দ্বিমুখী লড়াই। এই রাজ্যে শাসক ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপি মূল লড়াইয়ে। ১৭৫ আসনের মধ্যে টিডিপি লড়ছে ১৪৪ আসনে। জনসেনা লড়ছে ২১টি বিধানসভা আসনে। বিজেপি লড়ছে ১০টি বিধানসভা আসনে। কংগ্রেসের সঙ্গে সঙ্গী হিসাবে লড়ছে বাম দলগুলি।

চতুর্থ দফায় ওডিশার মালকানগিরি, কোরাপুট, রায়গড়, নবরংপুর, নৌপদা এবং কালাহান্ডি লোকসভায় ভোট হচ্ছে। সেইসঙ্গে ভোট হচ্ছে ২৮টি বিধানসভা কেন্দ্রে। ওডিশায় এবার মূল লড়াই বিজেডি এবং বিজেপির। অন্ধ্রের মতো এখানেও তৃতীয় শক্তি কংগ্রেস।

You might also like!