Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

1 year ago

Odisha: কালীপুজোর বিসর্জন ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ওডিশার কটকে আহত ৬ জন

Odisha's Cuttack turned into chaos after two groups clashed over the abandonment of Kalipuja.
Odisha's Cuttack turned into chaos after two groups clashed over the abandonment of Kalipuja.

 

কটক, ৪ নভেম্বর : কালীপুজোর বিসর্জন ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত হয়ে উঠল ওডিশার কটক। সংঘর্ষের ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন। চাঁদনি চকের রয়্যাল গার্ডেনের কাছে এই ঘটনাটি ঘটে। মোহাম্মদিয়া বাজার এলাকার কয়েকজন যুবক কালী প্রতিমা বিসর্জন করে বাড়ি ফেরার সময় চাঁদনি চক হাসিনা বাগ এলাকায় অপর একটি গোষ্ঠীর সঙ্গে হাতাহাতি হয়।

প্রথমে বচসা শুরু হয়, তারপর শুরু হয় হাতাহাতি। উভয় গোষ্ঠী একে অপরের দিকে পাথর ও কাঁচের বোতল ছুড়তে শুরু করে। উভয় গোষ্ঠী এমনকি ধারালো অস্ত্র দিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষে একটি দোকান ভাঙচুর এবং তিনটি মোটরবাইক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

You might also like!