Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Life Style News

5 months ago

Weight loss drinks after dinner:ওজন কমাতে চান? রাতে খাওয়ার পর নিয়মিত পান করুন এই ৫ পানীয়

weight loss drinks after dinner
weight loss drinks after dinner

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ওজন কমানোর জন্য আমরা কত রকম পদ্ধতি মেনে চলি! অনেকেই মনে করেন সকালে খালিপেটে পানীয় খাওয়াই সবচেয়ে উপকারী। সত্যিই, এমন কিছু পানীয় আছে যা হজমশক্তি বাড়ায় এবং বিপাকক্রিয়া সক্রিয় করে তোলে। তবে জানেন কি, শুধু সকালেই নয়রাতের ডিনারের পরও কিছু বিশেষ পানীয় খেলে মেদ ঝরার প্রক্রিয়া দ্রুত হতে পারে? নিয়মিত এই অভ্যাসে শরীর থাকবে অনেকটা হালকা ও সুস্থ।

ঈষদুষ্ণ লেবু-জল

অনেকেই সকালে খালিপেটে উষ্ণ জলে পাতি লেবু মিশিয়ে খান। কিন্তু এই পানীয় সকালের পরিবর্তে যদি রাতে খাওয়া যায়, তাহলে উপকার মেলে আরও বেশিঘুমনোর অন্তত ৩০ মিনিট আগে এই পানীয়টি খেতে হবে। লেবুতে থাকা পেকটিন ফাইবার ওজন কমাতে সাহায্য করে।

দারুচিনি চা

দারুচিনি চা রাতে ডিনার শেষে পান করলে দায়ণ ফল মেলে। ঘুমের মধ্যেই ফ্যাট গলাতে সাহায্য করে এই চা। দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে শরীরে চর্বি জমতে পারে না। মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে। এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় খিদে কমায়ঘুমোতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে দারুচিনির চা খেতে হবে।

আদা চা

প্রতি রাতে ডিনার সেরে আদা চা পান করলে ঘুম ভালো হয়আদায় থাকা উপাদান বিপাকহার বৃদ্ধির পাশাপাশি খিদে নিয়ন্ত্রণেও সহায়ক। বদহজম দূর করার পাশাপাশি ফ্যাট পুড়িয়ে ফেলতেও আদা অপরিহার্য।

আপেল সিডার ভিনেগার

এক গ্লাস গরম জলে এক বা দু’চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে পানীয় তৈরি করুন। এই পানীয় ডিনারের পর খেলে ওজন কমে। এতে থাকা অ্যাসিটিক অ্যাসিড ক্ষুধা কমায়। বিপাক ক্রিয়াকে উদ্দীপিত করে।

ক্যামোমাইল টি

এটি হল রাতের আদর্শ পানীয়। ক্যামোমাইল হল এক ধরনের ফুল। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগগুলি বহু শারীরিক সমস্যায় কাজে লাগে। ওজন কমাতে এই চা-এর তুলনা হয় না

You might also like!