Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

Life Style News

6 months ago

Hair Buns ideas: পুজোয় চুলের খোঁপার সাজ কেমন হবে? রইল সেরা ৬ স্টাইল!

Hair Buns for Durga Puja
Hair Buns for Durga Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর সাজগোজে অনেকেই চিন্তায় থাকেন—চুল বাঁধবেন কীভাবে? বিশেষ করে মাথায় ফুল পরার ইচ্ছে থাকলে, খোঁপার ধরনটা খুবই গুরুত্বপূর্ণ। এমনভাবে চুল বাঁধতে হবে, যাতে ফুলটা সুন্দরভাবে ফুটে ওঠে এবং পুরো লুকটা দেখায় স্নিগ্ধ ও পরিপাটি। তাই পোশাক ও ফুলের সঙ্গে মানানসই খোঁপার স্টাইল বেছে নিলেই পুজোর সাজ হবে একেবারে নিখুঁত। মাথায় ফুল পরতে চাইলে এই রকমভাবে চুল বাঁধাই হতে পারে আদর্শ।

১. ঘাড়ের কাছে খোঁপা: ঘাড়ের কাছে খোপা বেঁধে তার এক পাশে বা চার পাশে ফুল দিলে খুবই সুন্দর লাগে দেখতে।

২. এক পাশে খোঁপা: খোঁপাটা মাথার এক পাশে করে বাঁধুন, তার পর ফুল দিয়ে সাজান। বিশেষ করে গোলাপ বা চন্দ্রমল্লিকা খোঁপার পাশে লাগালে সেটা সুন্দর লাগে দেখতে।

৩. হালকা ঘেঁটে থাকা খোঁপা বা ‘মেসি’ খোঁপা: হালকা এলোমেলো স্টাইলে খোঁপা করে ছোট ছোট ফুল গুঁজে দিন। আধুনিক লুকের জন্য দারুণ।

৪. অর্ধেক খোঁপা: খোঁপা শুধু উপরের দিকের চুলে বেঁধে তার পাশে ছোট ফুল গুঁজে দিলে বেশ স্টাইলিশ লাগে দেখতে।

৫. বেড়ি খোঁপা: বেড়ি দিয়ে গোল খোঁপার চারপাশে ফুল দিলে একে বারে সাবেকি বাঙালি লুক পাওয়া যায়।

৬. বিনুনি করে খোঁপা: বেণী পাকিয়ে খোঁপা করে তার ফাঁকে ফাঁকে ফুল লাগালে আভিজাত্যপূর্ণ লুক আসে।

খোঁপার জন্য গোলাপ, জুঁই, চন্দ্রমল্লিকা, সহ নানা ধরনের ফুলই বেশ ভাল লাগে। শুধু সঠিক কেশসজ্জা বেছে নিলেই হবে।

You might also like!