Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Life Style News

5 months ago

Natural hair care tips:বর্ষার চুলের সমস্যা দূর করতে ঘরোয়া টোটকা—কফি হেয়ার কেয়ার

monsoon hair care
monsoon hair care

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :বর্ষার দিনে কখনও ঘাম, কখনও আবার বৃষ্টির জলে ভিজে চুলের অবস্থা হয় কাহিল। এমন সময়ে আঁচড় দেওয়ার সঙ্গে সঙ্গেই একগাদা চুল উঠে আসে হাতে। তবে চুল পড়ার জন্য শুধু আবহাওয়াই নয়, এর সঙ্গে জড়িত থাকে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যস্ত ও অনিয়ন্ত্রিত জীবনযাপন, কিছু ওষুধের প্রভাব, আবার অনেকের ক্ষেত্রে শারীরিক বা জিনঘটিত কারণও। এত কিছুর পরও নানা দামি শ্যাম্পু বা হেয়ার প্যাক ব্যবহার করেও ফল পাচ্ছেন না? সমাধান লুকিয়ে আছে একেবারেই ঘরোয়া উপাদানেকফি। কফি দিয়ে তৈরি হেয়ার মাস্ক বাড়িতেই বানিয়ে নিলে বর্ষার চুলের সমস্যা কমতে পারে অনেকটা।

চুলের জেল্লা ফিরিয়ে আনতে

পুজোর ভিড়ে নজর কাড়তে চুলেও চাই জেল্লা। ঝলমলে চুল পেতে কফি দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন। ২ টেবিল চামচ কফি আর ২ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। মাথার ত্বক এং চুলের গোড়ায় প্যাকটি লাগিয়ে কিছু ক্ষণ রাখুনআধ ঘণ্টা বাদে ধুয়ে শ্যাম্পু করে নিতে পারেনঅনেকের ভিড়েও আলাদা করে নজর টানবে আপনার চুল

চুল মসৃণ করতে

শুষ্ক চুলের সমস্যায় ভুগছেন? কফি দিয়েই পেতে পারেন মোলায়েম চুল। চুলের মাস্কটি বানাতে প্রথমে একটি পাত্রে ৪ টেবিল চামচ কফি, আধ কাপ টক দই এবং ৩ চা চামচ লেবুর রস নিয়ে ভাল করে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। হাত কিংবা ব্রাশের সাহায্যে চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে ২০ মিনিট মতো রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

চুল পড়ার সমস্যা কমাতে

সারা বছর ধরে চুল ঝরলেও বর্ষায় এই সমস্যা যেন আরও বেড়ে যায়। ঘন চুল পেতে ব্যবহার করতে পারেন কফির এই মাস্কটি। কফি পাউডার, লেবুর রস, দারচিনি গুঁড়ো সবগুলি একসঙ্গে দিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন। শ্যাম্পু করার পর ভেজা চুলে মেখে নিন এই প্যাকটি। সুফল পাবেন।

You might also like!