Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Life Style News

5 months ago

Bengali traditional sweets:তালের বড়া, লুচির পর এ বার নতুন স্বাদ—গড়গড়া পিঠে বানিয়ে দেখুন

gurgara pitha
gurgara pitha

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :তালের মরসুম মানেই বড়া, ক্ষীর আর লুচির বাহারতবে এই মিষ্টি ফলের সম্ভাবনা এতেই সীমাবদ্ধ নয়বাংলার ঘরে ঘরে বহু দিন ধরেই তালের শাঁস বার করে জ্বাল দিয়ে তৈরি হয় নানান পদতার মধ্যেই বিশেষ জনপ্রিয় একটি নামগড়গড়া পিঠেশোনা যায়, এটি মূলত পূর্ববঙ্গের বরিশালের ঐতিহ্যবাহী খাবার। তালের শাঁস বার করার খানিকটা পরিশ্রম ছাড়া পুরো রান্নাটা বেশ সহজ। অথচ স্বাদে অসাধারণ, একবার খেলেই মনে গেঁথে থাকবে।

উপকরণ

১ কাপ পাকা তালের ক্বাথ

আধ কাপ জল

স্বাদমতো নুন

আধ কাপ চিনি

এক কাপ চালের গুঁড়ো

প্রণালী: কড়াইয়ে তালের ক্বাথ নিয়ে জল মিশিয়ে জ্বাল দিয়ে নিন। নুন, চিনি যোগ করে আঁচ কমিয়ে জ্বাল দিতে হবে কিছু ক্ষণ। তার পর চালের গুঁড়ো মিশিয়ে দিন। সমস্ত উপকরণ মিলেমিশে গেলে আঁচ কমিয়ে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখুন। তার পর আঁচ বন্ধ করে দিন। মিশ্রণটি একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে ময়দা মাখার মতো করে মেখে নিন। তার পর হাতের চেটোয় সামান্য তেল লাগিয়ে মণ্ড থেকে ছোট্ট অংশ নিয়ে লম্বাটে আকারে গড়ে নিন। নকশা করার জন্য সেগুলি কোনও জালি বা ছিদ্রযুক্ত থালার উপর বসিয়ে উপর থেকে আলতো চাপ দিয়ে ঘুরিয়ে দিতে পারেন। না হলে চামচের সাহায্যেও নকশা করতে পারেন।

এ বার একটি পাত্রে গরম জল ফুটতে দিন। তার উপরে ছিদ্রযুক্ত থালা বসিয়ে, তেল ব্রাশ করে পিঠেগুলি দিয়ে ঢাকা দিন। মিনিট পাঁচেকেই গরম গরম তালের ভাপা পিঠে তৈরি হয়ে যাবে।

You might also like!