
কলকাতা, ২১ জানুয়ারি : নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। শনিবার এই ঘটনায় গ্রেফতার করা হয় আরও এক তৃণমুল যুব নেতাকে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন তথাগত রায়। টুইটে তিনি লেখেন, ’আরো এক যুব মুলো চোর জেলে ঢুকল। আজকাল পশ্চিমবঙ্গে ছেলেরা কত কম বয়স থেকে চুরিতে হাত পাকিয়ে ফেলছে!’
উল্লেখ্য, কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল এসএসসি ও টেট দুর্নীতিতে কুন্তলের বিরুদ্ধে বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন। এই ব্যাপারে কিছু নথি তাপস মণ্ডলের মাধ্যমে এসেছে সিবিআইয়ের হাতে। সেই নথিগুলি যাচাই করতেই বুধবার কুন্তলকে সিবিআই নিজাম প্যালেসে নিজেদের দফতরে ডেকে পাঠায়। এরপরই তাঁর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার করা হয় যুব নেতাকে।
