Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Saayoni Ghosh:‘একমাসের মধ্যে…’! সাংসদ হয়েই চমক, যাদবপুরবাসীর জন্য বিরাট ঘোষণা সায়নীর

Saayoni Ghosh
Saayoni Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একদা ‘বাম গড়’ হিসেবে পরিচিত যাদবপুর বর্তমানে তৃণমূলের ‘গড়’ হয়ে গিয়েছে। গত কয়েক বছরের লোকসভা ভোটে এখানে ঘাসফুল ফুটেছে। এবারও এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ভোটের ফলাফল ঘোষণা হয়েছে সপ্তাহখানেক হল। তারপরেই এবার বিরাট ঘোষণা করলেন TMC নেত্রী।

সম্প্রতি বারুইপুর রবীন্দ্রভবনে সম্বর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সায়নী। সেখানেই তিনি জানান, এবার থেকে যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের জনগণ সরাসরি সাংসদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। এর জন্য শীঘ্রই একটি হেল্পলাইন নম্বর (Helpline Number) চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

যাদবপুরের নবনির্বাচিত এই সাংসদ বলেন, ‘একমাসের মধ্যে হেল্পলাইন নম্বর চালু করা হবে। এর মাধ্যমে জনগণ সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সমস্যার কথা জানাতে পারবেন’। এই ঘোষণার পর নানান এলাকা থেকে প্রাপ্ত ভোট নিয়েও কথা বলেন TMC নেত্রী।

সায়নী বলেন, ‘পুরসভার যে সকল ওয়ার্ডে মাইনাস হয়েছে, আমি সেখানে নিজে গিয়ে কাজ করব। প্রত্যেকটি অঞ্চলের বুথে বুথে গিয়ে ফলাফল বিশ্লেষণ করব। যে সকল বুথে ফলাফল খারাপ হয়েছে, সেখানে কেন মানুষের বিশ্বাস চলে গিয়েছে সেটা স্ক্রুটিনি করব’।

এরপরে সায়নী আগের তিন সাংসদ কী করেছেন না করেছেন সেটা ভুলে যাওয়ার কথা বলেন। জনগণের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আগের তিন সাংসদ কী করেছেন সেটা ভুলে যান। কে কতখানি চেষ্টা করেছেন, কে পিছিয়ে রয়েছেন, কে বসে গিয়েছে। প্রত্যেক পঞ্চায়েতে গিয়ে ফলাফল বিশ্লেষণ করব’।

চব্বিশের লোকসভা ভোট মিটেছে সপ্তাহখানেক হল। এখন থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে শুরু করে দিয়েছেন যাদবপুরের নবনির্বাচিত সাংসদ। সায়নী বলেন, ‘একটা ভোট শেষ। আর একটা ভোট আসছে। এখন থেকে কাজ শুরু করতে হবে। আমি কাজ শুরু করে দিয়েছি’।


You might also like!