
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো শেষে অফিস মুখি সাধারণ জনতা। আগামীকাল রেড রোডে রয়েছে বড় কার্নিভাল। এই অবস্থায় দেখে নেওয়া যাক ঠিক কি বলছে শহরের ট্রাফিক আপডেট?
ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে রাস্তায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। কোনও দুর্ঘটনা বা রাস্তায় জটিলতার খবর নেই। পুজো মিটতেই দ্বাদশীর রাস্তায় ফের মিটিং মিছিলের কর্মসূচি। এদিন দুপুর ১২টা নাগাদ শিয়ালদায় একটি মিছিলের কথা রয়েছে। শিয়ালদা উড়ালপুল থেকে মিছিলটি বেরিয়ে মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জী রোড, ডোরিনা ক্রসিং হয়ে যাবে নিউ রোড। এর ফলে ওই সময় ওই এলাকায় সাময়িক যান চলাচলে প্রভাব পড়তে পারে। তবে তার জন্য ট্রাফিকের কাছে পরিবর্তিত প্ল্যান রেডি।
দ্বিতীয় মিছিলটি বেলা দেড়টা নাগাদ লেডি ব্রের্বোন কলেজ থেকে বেরবে একটি মিছিল। সেখানে ৪০০-এর বেশি জমায়েত হওয়ার কথা। পার্ক সার্কাস সাত মাথা হয়ে মিছিল যাবে শেক্সপিয়ার সরণী ও হো চি মিন সরণী। ওই সময়ে এই রাস্তা এড়িয়ে চলাই ভালো। যদিও ট্রাফিকের দাবি, এর জন্যে যান চলাচল যাতে ব্যাহত না হয়, তা নজরে রাখা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে রাস্তা ঘুরিয়ে হলেও ট্রাফিক সচল রাখবে পুলিশ বলে জানা গিয়েছে।
