kolkata

2 years ago

Weather Forecast: দক্ষিণবঙ্গে ফের চড়বে পারদ; সঙ্গে চলবে বৃষ্টিও, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

Weather Update (Symbolic Picture)
Weather Update (Symbolic Picture)

 

কলকাতা, ৩০ জুন : বঙ্গে বর্ষা ঢুকেছে দেরিতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে চলছে বৃষ্টি। আগামী দুই-তিন দিন একই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে সঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনে আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া বিজ্ঞানীদের। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার সকাল থেকে ফের রোদের দেখা মিলেছে, মাঝেমধ্যেই আবার মেঘের আড়ালে লুকিয়েছে সূর্য।

তবে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!