kolkata

3 years ago

Weather Forecast : বসন্তের আগমন হতেই গরম বাড়ছে শহর ও শহরতলি, দাবদাহ নিয়ে বড় আপডেট দিচ্ছে হাওয়া অফিস

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : কলকাতার তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী। কিছুটা বাড়ার পর মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যতটুকু মৃদু ঠান্ডা অনুভূত হচ্ছিল, তাপমাত্রার পারদ চড়তেই শীতের সেই আমেজও উধাও হয়ে গিয়েছে শহর ও শহরতলি থেকে।

মঙ্গলবার সকালে সেভাবে শীতের আমেজ অনুভূত হয়নি কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রাজ্যে শীতের এবার বিদায়বেলা। আগামী কিছু দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা চড়বে। গ্রাম বাংলায় ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। উত্তরবঙ্গে অবশ্য এখনও ঠান্ডা অনুভূত হচ্ছে।


You might also like!