kolkata

3 years ago

Weather Foresact : তিলোত্তমায় পারদ পতনে কামড় বাড়ছে শীতের

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২০ ডিসেম্বর : কলকাতায় ফের তাপমাত্রা কমল, পারদ ওঠানামা করলেও ঠান্ডার আমেজে ঘাটতি নেই। শীতের শিরশিরানি ভালোই মালুম হয়েছে শহর জুড়ে। মঙ্গলবার কলকাতায় কমেছে তাপমাত্রার পারদ। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

পারদ ওঠানামা করলেও ঠান্ডার আমেজে ঘাটতি নেই। মঙ্গলবার সকাল থেকে শহরের নানা প্রান্তে হালকা কুয়াশা দেখা গিয়েছে। শীতের শিরশিরানি অনুভূত হয়েছে ভোরের দিকে। শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে। উত্তুরে হাওয়ায় শীতের আমেজ রাজ্য জুড়ে। লেপ, কম্বল, কাঁথায় জমিয়ে শীত উপভোগ করছেন রাজ্যের মানুষ। আগামী ২৪ ঘন্টার মধ্যে নতুন করে ফের নামতে পারে তাপমাত্রার পারদ।

You might also like!