kolkata

2 years ago

Weatherr Forecast of Bengal: বৃষ্টির ঘাটতি মিটেছে কিছুটা; দক্ষিণবঙ্গের আবহাওয়া মনোরমই, তাপমাত্রাও নিম্নমুখী

Weather of Bengali (Symbolic Picture)
Weather of Bengali (Symbolic Picture)

 

কলকাতা, ১৮ আগস্ট : বিগত ২৪ ঘন্টার বৃষ্টিতে ঘাটতি কিছুটা মিটলেও, দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছেই। দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে এখনও বৃষ্টির ঘাটতি ২৫ শতাংশের বেশি। সেই ঘাটতি সামান্য হলেও কিছুটা মিটেছে। এবার বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে, ফের চড়তে পারে তাপমাত্রার পারদ। বাড়বে আর্দ্রতার অস্বস্তি। উপকূলের দু-একটি জেলায় অবশ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার নানা অংশে এদিন সকালেও বৃষ্টি হয়েছে। সকাল ৯টার পর থেকে আকাশ কিছুটা পরিষ্কার হয়। দেখা মেলে সূর্যের। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,তবে, দক্ষিণবঙ্গে আগামী কিছু দিনে বৃষ্টি কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।


You might also like!