
কলকাতা, ২৬ এপ্রিল : স্বস্তির বৃষ্টি এবার থামতে চলেছে তিলোত্তমায়, তবে ২৭ এপ্রিল কিছু জেলায় বৃষ্টি হলেও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছুদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, ফলে ফের অনুভূত হবে গরম।
বৃষ্টি থামতেই ফের রোদের দাপটও শুরু হয়েছে, অনুভূত হয়েছে গরম। বুধবার কলকাতাতেও বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
