kolkata

3 years ago

Weather Forecast:গরমের দাপটে দুর্বিষহ অবস্থা তিলোত্তমায়, দক্ষিণবঙ্গজুড়ে আপাতত চলবে তাপপ্রবাহ

Weather forecast of kolkata and bengal 14/04/2023
Weather forecast of kolkata and bengal 14/04/2023

 

কলকাতা, ১৪ এপ্রিল : কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে গরম একটুও কমেনি, উল্টে রোদের তেজ বেড়েই চলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গ্রীষ্মের মতো গরমের দাপট শুরু হয়ে গিয়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অন্ততপক্ষে আগামী পাঁচ দিন তাপমাত্রা একই রকম থাকবে আবহাওয়া। তাপপ্রবাহ চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সোমবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এ ছাড়াও সোমবার পর্যন্ত প্রতি দিনই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বাদ যাবে না পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াও। ঘর্মাক্ত গরমে রীতিমতো নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজন, কলকাতার অবস্থাও দুর্বিষহ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আবহবিদরা জানিয়েছেন, ১৭ তারিখের পর অর্থাৎ মঙ্গলবার থেকে পরবর্তী দু’দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ‘সামান্য পরিবর্তন’ হতে পারে। তবে কী পরিবর্তন হবে, গরম কমবে কি না, বৃষ্টির কোনও সম্ভাবনা আগামী সপ্তাহে আছে কি না, তা স্পষ্ট করা হয়নি। তাপপ্রবাহের কারণে আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।



You might also like!