Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Weather forecast of Bengal : অস্বস্তিকর গরমে নাস্তানাবুদ অবস্থা দক্ষিণবঙ্গে, ২৪ ঘন্টার মধ্যেই বদলাতে পারে আবহাওয়া

Weather Forecast (Symbolic Picture)
Weather Forecast (Symbolic Picture)

 

কলকাতা, ১ সেপ্টেম্বর : আর্দ্রতাজনিত অস্বস্তি ও ঘর্মাক্ত গরমে নাস্তানাবুদ অবস্থা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। মহানগরীতে গরমের অস্বস্তি যেন একটু বেশিই। শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলি। আর তাতে গুমোটভাবে যেন আরও বেড়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

তবে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বদলাতে পারে আবহাওয়া, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে বৃষ্টি। অন্যদিকে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। শনিবার তা সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোবে। আর তাতেই বৃষ্টির পূর্বাভাস।

আগামী কয়েক দিন ক্রমশ বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।


You might also like!