Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Weather Forecast: দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই চলবে বৃষ্টি; কিছুটা নেমেছে তাপমাত্রা, ফিরেছে স্বস্তির আমেজ

Rain In Kolkata (Collected)
Rain In Kolkata (Collected)

 

কলকাতা, ১৪ সেপ্টেম্বর : দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই আপাতত চলবে বৃষ্টি, তবে কোথাও এই মুহূর্তে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ‘বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটি নিম্নচাপে পরিণত হয়েছে।’ এরই সৌজন্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া বীরভূমেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে।

এদিকে, বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নেমেছে তাপমাত্রার পারদ। ফিরেছে স্বস্তির আমেজও। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিন কয়েক পরেই আশ্বিন মাস পড়বে। অথচ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় শরতের চিহ্নমাত্র নেই এখনও। দেখা নেই নীল আকাশ কিংবা সাদা মেঘের। বাংলায় আকাশে এখন শুধুই ধূসর কিংবা কালো মেঘ।

এদিকে, উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।


You might also like!