Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 month ago

Vande Mataram : যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’! ‘টুকরে টুকরে গ্যাং’-কে সপাট জবাব শুভেন্দুর

Chief minister Suvendu Adhikari
Chief minister Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ১০ হাজার কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হল ‘বন্দে মাতরম’। ঐক্য, দেশপ্রেম ও ভারতমাতার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতেই যাদবপুরে এই বিশেষ আয়োজন। এমন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি বলেই মনে করছেন অনেকে। শুক্রবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যাদবপুর থানা পর্যন্ত রাস্তার দু’ধারে জাতীয় পতাকা হাতে জমায়েত করেন শয়ে শয়ে মানুষ। বিজেপি ও এবিভিপির কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তেরঙ্গা হাতে অনুষ্ঠানে অংশ নেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বানে সাড়া দিয়ে ‘১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম’ কর্মসূচিতে সামিল হন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে জাতীয় স্তোত্রের ছ’টি স্তবকও গাওয়া হয়। যাদবপুরে সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের পর রাষ্ট্রবাদ প্রতিষ্ঠার যে বার্তা দিয়েছিলেন শুভেন্দু, শুক্রবারের কর্মসূচিতে তারই প্রতিফলন দেখা গেল। সেদিন তিনি বলেছিলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করবই। সবাইকে বন্দে মাতরম গাইতে হবে।” শুক্রবারের যাদবপুর সেই বার্তারই বাস্তব রূপ হয়ে উঠল। 

গত ১৯ ও ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় নজিরবিহীন ছাত্র সংঘর্ষের ঘটনা ঘিরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্দে মাতরম গাইতে দেয় না। জাতীয় পতাকা ওড়ে না এখানে। কিন্তু আমরা যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। দেশপ্রেম, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের সঙ্গে কোনও আপস নয়।” পরে তিনি ঘোষণা করেছিলেন, রাখিবন্ধনের দিন যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। আয়োজন করবে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি। সেই অনুযায়ী শুক্রবার বিকেলে অনুষ্ঠানটি হয়। গোটা চত্বর মুড়ে ফেলা হয় নজিরবিহীন নিরাপত্তায়। এই জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিনটি গেট বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র ১ নং গেট দিয়ে যাতায়াত করা যাচ্ছে। 


যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ অনুষ্ঠানের বিশাল আয়োজন

মূল অনুষ্ঠানস্থল অর্থাৎ এইটবি বাসস্ট্যান্ডের সামনের রাস্তায় বিশাল এলইডি স্ক্রিন লাগানো। তাতে লেখা, ‘ভারতমাতার ঐক্য-দেশপ্রেম-গর্ব। ১০ হাজার কণ্ঠে উচ্চারিত হবে বন্দে মাতরম।’ সূত্রের খবর, শুভেন্দু অধিকারী নিজে গোটা ‘বন্দে মাতরম’ গাইবেন। বাকিরাও যাতে তা গাইতে পারেন, তার জন্য প্রত্যেকের হাতে হিন্দি ও ইংরাজিতে ‘বন্দে মাতরম’ গানটির কথা লেখা কাগজ দেওয়া হয়েছে। 

You might also like!