Breaking News

 

kolkata

3 years ago

Anurag Thakur: ঝটিকা সফরে কলকাতায় অনুরাগ ঠাকুর, স্বামী বিবেকানন্দের জন্মভিটে পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রীর

Anurag Thakur
Anurag Thakur

 

কলকাতা, ২২ জানুয়ারি : একদিনের ঝটিকা সফরে কলকাতায় এলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ কলকাতায় এসে পৌঁছন কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। এদিন শহরে তাঁর একাধিক কর্মসূচি ছিল। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দর জন্মভিটে পরিদর্শন করেন।


তিনি স্বামীজীর মূর্তিতে মালা দেন এবং তাঁর বাড়িতে তৈরি সংগ্রহশালাও ঘুরে দেখেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুববিষয়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনে তাঁর স্মৃতি বিজড়িত নিদর্শন ও স্মারক সম্বলিত বিবেকানন্দ মিউজিয়াম ঘুরে দেখেন।


You might also like!