Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Baruipur:পুকুর থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় বৃদ্ধের দেহ, চাঞ্চল্য ছড়াল বারুইপুরে

Unidentified old man's body recovered from the pond, sensation spread in Baruipur
Unidentified old man's body recovered from the pond, sensation spread in Baruipur

 

বারুইপুর, ২৮ মে : অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মঙ্গলবার সকালে বারুইপুর থানা এলাকার কাটাখালে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় এক বৃদ্ধের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, ওই বৃদ্ধকে আগেও ওই এলাকায় দেখেছেন। অনেকেই তাঁকে খাবার খেতে দিতেন। দু’চার দিন আগেও ওই বৃদ্ধকে এলাকায় দেখা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। বাইরে থেকে বৃদ্ধের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। কোনও ভাবে জলে পড়ে মৃত্যু, না কি অন্য কোন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বারুইপুর থানার পুলিশ সূত্রে খবর।


You might also like!