kolkata

2 years ago

Jadavpur University Student Death Case : রিপোর্টে সন্তুষ্ট, রাজ্যে আসছে না ইউজিসি-র প্রতিনিধি দল

Jadavpur University Student Death Case (File Picture)
Jadavpur University Student Death Case (File Picture)

 

কলকাতা, ১৫ আগস্ট : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছিল তাতে সন্তুষ্ট ইউজিসি। সেই কারণে রাজ্যে আসছে না ইউজিসি-র প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। রেজিস্ট্রার বলেন, “আমরা ইউজিসিকে যে রিপোর্ট পাঠিয়েছিলাম তাতে তারা সন্তুষ্ট। কালকে তারা আসছে না। তবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সকল রিপোর্ট পাঠাতে।”

এ দিকে ইউজিসি না আসায় শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ইউজিসি-র কাছে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। সেই ভিত্তিতেই ইউজিসি-র একটি বিশেষ দল রাজ্যে আসার কথা ছিল আগামিকাল। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাছে ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রিপোর্টেই সন্তুষ্ট হয় ইউজিসি।


You might also like!