Breaking News

 

kolkata

3 years ago

Bank Strike : ইউ এফ বি ইউ ডাকে চলতি মাসে ফের ব্যাঙ্ক ধর্মঘট

bank strike
bank strike

 

কলকাতা, ১৬ জানুয়ারি  :ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউ এফ বি ইউ)-এর পক্ষ থেকে আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি ২০২৩ দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মণ্ডল সোমবার জানিয়েছেন – “ইউএফবিইউ তাদের ৬ টি দাবি সামনে রেখে ৩০ এবং ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে ২ দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। নিম্নলিখিত দাবিতে ধর্মঘটকে সফল করার জন্য নিয়মিত এবং কন্ট্রাক্ট / ক্যাজুয়াল উভয় ধরনের ব্যাঙ্ক কর্মচারীদের প্রতি আহ্বান জানাই। সমস্ত গ্রাহকদেরও এই ধর্মঘটকে সমর্থন করার আহ্বান জানাই।

দাবিসমূহ –

১। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ চলবে না।

২। আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ বন্ধ কর।

৩। ব্যাঙ্কশিল্পের সমস্ত কন্ট্রাক্ট এবং ক্যাজুয়াল কর্মীদের স্থায়ী কর্মীতে রূপান্তরিত করতে হবে। সমস্ত পার্ট-টাইম কর্মীদের ফুল-টাইম কর্মীতে পরিণত করতে হবে।

৪। গ্রাহক পরিষেবা উন্নত করতে পর্যাপ্ত সংখ্যায় স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে।

৫। নতুন পেনশন স্কিম বাতিল করে পুরানো পেনশন স্কিম চালু করতে হবে।

৬। অবসরপ্রাপ্তদের পেনশন আপডেট করতে হবে।

৭। ইউনিয়নগুলির দাবিসনদের ভিত্তিতে অবিলম্বে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করতে হবে।


You might also like!