Breaking News

 

kolkata

3 years ago

Kolkata News: কেন্দ্রের পুরস্কার পাওয়া 'দুয়ারে সরকার' প্রকল্পকে কটাক্ষ বিজেপির, পালটা তৃণমূল

Trinamool slams BJP's award-winning 'Sarkar at the Door' scheme
Trinamool slams BJP's award-winning 'Sarkar at the Door' scheme

 

কলকাতা, ৭ জানুয়ারি : কেন্দ্র সরকারের দেওয়া প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প । শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যের হাতে এই পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন।

এদিন এই পুরস্কার গ্রহণ করে চন্দ্রিমা ভট্টাচার্য তাঁদের সমালোচনা করেন, যাঁরা দুয়ারে সরকার প্রকল্পের সমালোচনা করেন। তিনি বলেন, এই সম্মান বিরোধীদের সমালোচনার এক যোগ্য জবাব।

তবে বিজেপির তাদের অবস্থানে অনড় । বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'তাঁরা এই প্রকল্পের আগেও সমালোচনা করেছেন, এখনও করছেন। তাঁরা অবস্থান বদলাচ্ছেন না। একটা পুরস্কার কোনও প্রকল্প পেতেই পারে। দুয়ারে সরকারের মাধ্যমে কত মানুষকে কানেক্ট করতে পারা যাচ্ছে সেটাই আসল কথা। কাগজে কলমে তো অনেক কিছুই করা যায় !'

এই পুরস্কার পাওয়া নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'দুয়ারে সরকার নানা রাজনৈতিক কুৎসা অপপ্রচারের পরেও কেন্দ্রীয় সরকারের থেকে এই পুরস্কার পেল। একদিকে এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল কাজের স্বীকৃতি, আর বিরোধিদের কাছে দুয়ারে হতাশা।'

You might also like!