Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 month ago

Derek O'Brien: দ্বিতীয় নোটিসের পর থানায় হাজিরা তৃণমূল নেতা ডেরেকের

TMC MP Derek O’Brien
TMC MP Derek O’Brien

 

কলকাতা, ২ সেপ্টেম্বর । ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে অশান্তির ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দেওয়া হয়েছিল রাজ্যসভার সাংসদকে। প্রথম বারের নোটিসে সাড়া দেননি তিনি। তবে দ্বিতীয় নোটিসের পর বুধবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন ডেরেক। সকাল ১০টায় তিনি পৌঁছে যান থানায়। এই একই মামলায় বুধবার হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ও। এ দিন বেলা ১২টায় তাঁকে তলব করা হয়েছিল। তার কিছুক্ষণ আগে থানায় পৌঁছোন সুমিত। ক্যামাক স্ট্রিট কাণ্ডে মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

You might also like!