Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Calcutta High Court:যাদবপুরে তৃণমূল ও সিপিএমের পার্টি অফিস অবিলম্বে বন্ধ করতে হবে,কমিশন ভাঙছে না কেন? প্রশ্ন কোর্টের

Calcutta High Court
Calcutta High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভোটকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কেন পার্টি অফিস থাকবে? দুটি পার্টি অফিস অবিলম্বে বন্ধ করতে হবে। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিলেন বৃহস্পতিবার। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটকেন্দ্রের কাছেই দুটি পার্টি অফিস থাকা নিয়ে মামলা। বিচারপতি রাই চট্টোপাধ্যায় এই রায় দিয়েছেন।

যাদবপুরের দীনবন্ধু অ্যান্ড্রু কলেজে একটি বুথ রয়েছে। অভিযোগ, বুথের পাশেই তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। সেখান থেকে ভোটে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। মামলায় দাবি, নির্বাচন কমিশনের ২০০৭ সালের নির্দেশিকা অনুযায়ী কোনও বুথের ২০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দলের কার্যালয় চলতে পারে না। এ ক্ষেত্রে ওই নির্দেশিকা মানা হচ্ছে না।

আদালতে নির্বাচন কমিশনের বক্তব্য, সেখানে শুধু তৃণমূল নয়, সিপিএমেরও একটি দলীয় কার্যালয় রয়েছে। দীর্ঘদিন ধরে ওই কার্যালয়গুলি চলে আসছে। সেগুলি অস্থায়ী নির্মাণ। প্রতিবারেই ওই দুই দলের কার্যালয়গুলি ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে বন্ধ রাখা হয়। এ বারও কমিশন সেগুলি বন্ধ রাখতে নির্দেশ দেবে। সেখানেই প্রশ্ন তুলে আদালত জানতে চায়, অস্থায়ী নির্মাণ হলে ওই পার্টি অফিসগুলি কেন ভেঙে দিচ্ছে না কমিশন? যদিও কমিশনের দাবি, নির্মাণ ভেঙে ফেলার কাজ জেলাশাসক করতে পারে।


You might also like!