kolkata

2 years ago

Several train still cancelled says Railway: এখনও স্বাভাবিক হল না দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল, মঙ্গলে ২১টি ট্রেন বাতিল

East West RailWay (Symbolic Picture)
East West RailWay (Symbolic Picture)

 

কলকাতা, ৬ জুন: রেললাইন মেরামতির পর বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাগ্রস্ত রুট দিয়ে ট্রেন চলছে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে। কিন্তু, এখনও স্বাভাবিক হল না দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। মঙ্গলবার দিনভর ওই লাইন দিয়ে যাতায়াত করা ২১টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেন গুলির মধ্যে আছে আপ শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস।

এছাড়াও বাতিল ট্রেনের মধ্যে রয়েছে আপ ও ডাউন ফলকনুমা এক্সপ্রেস। তালিকায় আছে শালিমার চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস ও হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। এদিন সকালে হাওড়ায় ঢুকেছে ডাউন হাওড়া-পুরী এক্সপ্রেস। আতঙ্কের ছাপ ট্রেন যাত্রীদের চোখে-মুখে দেখা গিয়েছে। গোটা ট্রেন যাত্রাটাই কেটেছে আতঙ্কে, বলছেন ট্রেনযাত্রীরা।


You might also like!