Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Death of a police in Nimtala Ghat: প্রতিমা বিসর্জনের মর্মান্তিক দুর্ঘটনা, নিমতলা ঘাটে গাড়ির ধাক্কায় পুলিশ কর্মীর মৃত্যু

Tragic accident of idol abandonment, death of a policeman after being hit by a car at Nimtala Ghat
Tragic accident of idol abandonment, death of a policeman after being hit by a car at Nimtala Ghat

 

কলকাতা, ১৪ নভেম্বর: কালী প্রতিমা বিসর্জনের সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, পুরসভার গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন কর্তব্যরত এক পুলিশ কর্মী। মঙ্গলবার ভোররাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নিমতলা ঘাটে। বছর চল্লিশের মৃত পুলিশ কর্মীর নাম সন্দীপ বর্মন। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের জি কোম্পানির কনস্টেবল। বাড়ি উত্তর দিনাজপুরে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ নিমতলা ঘাটে দুর্ঘটনা ঘটে। পুরসভার গাড়ি গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ করছিল। গাড়ির পিছনের চাকা ওই কনস্টেবলকে পিষে দেয়। আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। পুরসভার গাড়ি আটক হলেও, চালক পলাতক।

You might also like!