
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর ছুটি কাটিয়ে রোজকার রুটিনে ব্যস্ত হয়ে উঠেছে কলকাতাবাসী। নিত্যদিনের অফিস কাছারি, ব্যস্ততা পুরোদস্তুর শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় বুধের শহরে রয়েছে একাধিক মিটিং-মিছিল।
লাল বাজার ট্রাফিক কন্ট্রোল রুম সুত্রে খবর, এই মুহূর্তে কলকাতার যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় দুর্ঘটনার খবর এখনও অবধি মেলেনি।
কলকাতা বিমানবন্দরগামী রাস্তা ইএম বাইপাসেও যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে বুধবার একাধিক মিটিং মিছিল রয়েছে শহর কলকাতায়। সকাল সাড়ে ১০টায় শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির থেকে বেরোবে একটি ধর্মীয় মিছিল। বিবেকানন্দ রোড, সিআর অ্যাভিনিউ, মুক্তরামবাবু স্ট্রিট, বুড়োতলা স্ট্রিট, মহাত্মা গান্ধী রোডের মতো একাধিক রাস্তা হয়েছে তা রবীন্দ্র সরণীার দাদাজি মন্দিরে শেষ হবে।সকাল ১১টা থেকে বেরিওয়াল হাউজ থেকে শুরু হবে মিছিল। নন্দ মল্লিক লেন থেকে শুরু হয়ে বিবেকানন্দ রোড, সিআর অ্যাভিনিউ, মুক্তরামবাবু স্ট্রিটের মতো একাধিক রাস্তা হয়েছে তা নন্দ মল্লিক রোডে এসে তা শেষ হবে।
বেলা ১২টার সময় শহিদ মিনার ময়দানে রয়েছে সংহতি দিবসের অনুষ্ঠান। সেখানে ১০ থেকে ১২ হাজার মানুষের জমায়েত হবে। হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে মূল মিছিল শহিদ মিনারে এসে পৌঁছবে।
দুপুর ১টার সময় রামলীলা ময়দান থেকে ধর্মতলার হগ স্ট্রিট অবধি রয়েছে একটি মিছিল। এই মিছিলের কারণে সেই সময় সিআইটি রোড, মৌলালি ক্রসিং ও এসএন ব্যানার্জি রোডের ট্রাফিক প্রভাবিত হতে পারে।
দুপুর ১টার সময় ধর্মতলার ওয়াই চ্যানেলে রয়েছে ধরনা ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি।
দুপুর ২টোর সময় হগ স্ট্রিটে মিটিংয়ের পর শ্যামবাজার পাঁচ মাথার মোড় অবধি রয়েছে একটি মিছিল। এই মিছিলের কারণে এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, জওহরলাল নেহেরু রোড, লেনিন সরণী, মৌলালি ক্রসিং, এজিসি বোস রোড, শিয়ালদা ফ্লাইওভার ও এপিসি রোডের যান চলাচল প্রভাবিত হতে পারে।
