
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি সময়ে কাঠের বাসন ব্যবহারের একটা চল তৈরী হয়েছে ,বেশ কয়েক বছর পিছিয়ে গেলে দেখব পুজো বা কোনো শুভ অনুষ্ঠানে কাঠের বাসন ব্যবহারের একটা চল ছিল বর্তমানে যুগের বদলের সাথে সাথে সেই সব সাবেকি কাঠের বাসন অনেকের রান্নাঘরে আমরা ব্যবহার হতে দেখে থাকি।
কাঠের বাসন দেখতে যেমন সৌখিন, তার একটা আলাদা আভিজাত্য ও রয়েছে। এ ধরনের বাসন বেশ টেকসই ও সে কারে এ ধরনের বাসনের একটা চল তৈরি হয়েছে বর্তমানে।
এই বাসন ব্যবহার তো অনেকেই করেন কিন্তু এর পরিষ্কার প্রনালী অনেকেই জানেন না হয়ত। কাঠের বাসন দীর্ঘ সময় ব্যবহারের ফলে কালো ছোপ পড়ে যায় যা পরিষ্কারের জন্য আমরা রোজের চলতি স্টিলের বাসন পরিষ্কারের উপকরন দিয়েই কাঠের বাসন পরিষ্কার করে থাকি, তার ফলে এ ধরনের বাসনের স্থায়িত্ব অনেকটাই কমে আসার পাশাপাশি এর সৌন্দর্য্য ও নষ্ট হয়।
এই বাসন পরিষ্কার করার কিছু সহজ টিপস জানতে হলে আমাদের পেজটি দেখতে থাকুন -
১/ গরম জল – কাঠের বাসনপত্রকে বেশ খানিকক্ষণের জন্য গরম জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু উপরের দাগ সহজেই চলে যাবে। এইভাবে নিয়ম করে আপনাকে কাঠের বসনপত্র যত্ন করে রাখতে হবে, তাহলেই বাসনপত্র অনেকদিন পর্যন্ত ভালো যাবে।
২/ লেবুর রস – কাঠের বাসনপত্র লেবুর রস দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন, এতে খুব তাড়াতাড়ি কাঠের বাসনপত্র থেকে দাগ চলে যাবে, লেবুর রসের মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যাসিড, যা দাগ সহজে দূর করে দেয়।
৩/ বেকিং সোডা – কাঠের বাসনপত্রকে যদি খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে চান, তাহলে গরম জলের মধ্যে বেকিং সোডা ফেলে কাঠের বাসন এখানে রেখে দেবেন, বেশ খানিকক্ষণের জন্য। তারপরে ঘষে ঘষে পরিষ্কার করে নিলেই দেখবেন, কাঠের বাসনপত্র ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে।
