kolkata

2 years ago

Accident in Laketown: লেকটাউনে দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা বাসের, এক মহিলা-সহ মৃত্যু তিন জনের

Accident in Laketown (Symbolic Picture)
Accident in Laketown (Symbolic Picture)

 

কলকাতা, ২৬ জুন : লেকটাউনের ঘড়ির মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনার প্রাণ হারালেন এক মহিলা-সহ ৩ জন। রবিবার মধ্যরাতে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি বাস। সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে লেকটাউনে ভিআইপি রোডের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় ৪৪ নম্বর রুটের একটি বাস ওই রাস্তা দিয়েই বাগুইআটি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল।

অভিযোগ, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। গাড়ির ভিতরে তিন জন ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় লেকটাউন থানার পুলিশ। গাড়ির ভিতর থেকে গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়। মৃতদের মধ্যে ছিলেন এক জন মহিলা এবং দু’জন পুরুষ। পুলিশ জানিয়েছে, ৪৪ নম্বর রুটের বাসটি মধ্যরাতে দ্রুত গতিতে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বাসটি ফাঁকাই ছিল।


You might also like!