Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Calcutta High Court on Sandeshkhali:পঞ্চায়েত ভোটেও সন্দেশখালি নিয়ে অভিযোগ ছিল!আইনজীবীদের খুঁজে বার করতে বলল হাই কোর্ট

Calcutta High Court on Sandeshkhali
Calcutta High Court on Sandeshkhali

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপঞ্চায়েত ভোটের সময় সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, এ বার সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইল কলকাতা হাই কোর্ট।পরে মামলা রুজু হয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চে। সেই মামলাগুলি এই মুহূর্তে কোন পর্যায়ে আছে তা জানতে চায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পঞ্চায়েতে আদালত অবমাননার মামলার শুনানি ছিল। সেই শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আদালত। প্রধান বিচারপতি বলেন, পঞ্চায়েত ভোটের সময়ে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, তা খুঁজে বের করতে হবে। একই সঙ্গে জানান হয়, পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলার শুনানি তিন মাসের জন্য পিছনো হয়েছে। 

প্রধান বিচারপতি শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল-সহ সেই মামলার আইনজীবীদের বলেন, তাঁর যতদূর মনে পড়ছে নির্বাচনের সময়ে সন্দেশখালি নিয়ে কিছু অভিযোগ জমা পড়েছিল। ওই মামলা কে করেছিলেন, কী নিয়ে মামলা ছিল, তা জানা জরুরি। তাই দ্রুত ওই মামলা সম্পর্কে আদালতকে জানাতে হবে। আগামী সোমবার সন্দেশখালি নিয়ে মামলার শুনানি আছে হাইকোর্টে। সেই দিন পুরনো মামলাটি নিয়েও আলোচনা চায় আদালত। 

সন্দেশখালিকাণ্ড নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য। দফায় দফায় সেখান থেকে বিক্ষোভের খবর আসছে। মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও গ্রেফতার হয়নি। এদিকে শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উত্তরোত্তর বেড়ে চলেছে। কলকাতা হাইকোর্টেও এই নিয়ে মামলা চলছে। ইডি, সিবিআই-কেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। এবার পঞ্চায়েত নির্বাচন মামলাতেও জুড়ল সন্দেশখালির নাম।  


You might also like!