Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

Weather forecast :হাঁসফাঁস গরম থেকে মিলল না মুক্তি, আপাতত বৃষ্টির প্রতীক্ষায় সমগ্র দক্ষিণবঙ্গ

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৬ মে : হাঁসফাঁস গরম থেকে এখনও মিলল না মুক্তি, আপাতত বৃষ্টির প্রতীক্ষায় সমগ্র দক্ষিণবঙ্গ। গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহ চলছিল, তা সমাপ্ত হতে চলেছে বৃষ্টির সৌজন্যে। তবে, সোমবার সকাল পর্যন্ত প্রতীক্ষিত সেই বৃষ্টির দেখা মিলল না, শুধু দমকা হাওয়ায় ক্ষণিক স্বস্তি মিলেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

এত দিন শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ু ঢুকছিল বাংলায়, এখন হাওয়ার দিক বদল হচ্ছে। বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্পের প্রবেশ বৃদ্ধি পাচ্ছে। কাছাকাছি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা তৈরির সম্ভাবনা রয়েছে। সে কারণেই বৃষ্টির উপযোগী অবস্থা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে ছয় থেকে আট দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে। ৪-৬ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। বেশির ভাগ জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। তার নীচেও নামতে পারে।

পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও কালবৈশাখীও হতে পারে। আগামী বুধ-বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণের বিভিন্ন জেলায়। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে দক্ষিণে মূল বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। তবে, বুধ এবং বৃহস্পতিবারও চলতে পারে বৃষ্টি। দমকা হাওয়ার কারণে মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।


You might also like!