Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

kolkata

2 years ago

Kaustav Bagchi Faces Protest At Mahajati Sadan: মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানে তুমুল উত্তেজনা

Violent protests, clashes around Kaustava Bagchi in Mahajati Sadan (Collected)
Violent protests, clashes around Kaustava Bagchi in Mahajati Sadan (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানে তুমুল উত্তেজনা। কংগ্রেসের যুব নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র পরিষদেরই এক গোষ্ঠীর কর্মী-সমর্থকরা। কৌস্তভকে ঘিরে শুরু প্রবল বিক্ষোভ। পাল্টা বিক্ষোভ কৌস্তভ অনুগামীদেরও। পরিস্থিতি সামাল দিতে হিমশিম দশা পুলিশের।

মহাজাতি সদনে তুমুল উত্তেজনা। সোমবার একদিকে যেমন কলকাতার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হল, তেমনই মহাজাতি সদনেও ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের আয়োজন করেছিল কংগ্রেস। সেই মতো কংগ্রেসের ছাত্র-যুবরা জড়ো হয়েছিলেন মহাজাতি সদনে।

সেখানেই হাজির হয়েছিলেন কংগ্রেসের যুব নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিও। তবে কৌস্তভ ঢুকতেই দলেরই এক গোষ্ঠীর কর্মীরা তুমুল বিক্ষাভ দেখাতে থাকেন। ধাক্কাধাক্কি করা হয় কৌস্তভকেও।পরিস্থিতি সামাল দিতে হিমশিম দশা হয় পুলিশকর্মীদের। দু’পক্ষকে সামলাতে নাস্তানাবুদ হতে দেখা যায় নেতৃত্বকেও।

You might also like!