kolkata

2 years ago

College Admission: কলেজে ফাঁকা পড়ে রয়েছে আসন! তবে কি সাধারণ বিষয় নজর কাড়ছে না পড়ুয়াদের?

College Admission (Symbolic Picture)
College Admission (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই বছর নতুন শিক্ষানীতি এসছে কলেজে। নতুন শিক্ষাবর্ষে ৪ বছরের পঠন পাঠনের সময়সীমা হয়েছে কলেজগুলিতে। এ ছাড়াও আসন সংরক্ষণ করা হয়েছে নতুন ভাবে। তবে কলেজের ভর্তি প্রক্রিয়ার শুরুর সময় থেকেই কলেজের সমস্ত বিষয়ে ছাত্র সংখ্যা পর্যাপ্ত নেই। কলেজের বহু বিষয়ে আসন এখনও বেশ অনেকটাই ফাঁকা পড়ে রয়েছে। মূলত এই বিষয় নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন কলেজ কর্তৃপক্ষ। ভর্তি প্রক্রিয়া আবারও শুরু করতে খুলে দেওয়া হয়েছে অনলাইন পোর্টাল। তবুও সমস্ত আসন পূরণ হওয়ার সম্ভবনা দেখতে পাচ্ছেনা কলেজ কতৃপক্ষ। 

You might also like!