kolkata

3 years ago

'Sanhati Sampriti Udyan' at Kolkata : কলকাতায় কাজ শুরু 'সংহতি সম্প্রীতি উদ্যানের

inauguration ceremony of  'Sanhati Sampriti Udyan'
inauguration ceremony of 'Sanhati Sampriti Udyan'

 

কলকাতা, ৪ মে : দুই ধর্মের ধর্মগুরুর মন্ত্রোচ্চারণে কাজ শুরু হল সংহতি সম্প্রীতি উদ‌্যানের। এই প্রথম পুরসভার কাজের শুরু মৌলবীর দোয়া পাঠ আর পুরোহিতের হোম যজ্ঞে।

মোতিঝিল লেনের ডা. হাজরা মসজিদের ইমাম আর ট‌্যাংরা শীতলা মন্দিরের পুরোহিত একই সঙ্গে শুরু করলেন কলকাতা পুরসভার উন্নয়ন যজ্ঞের। ৫৬ নম্বর ওয়ার্ডে এন্টালির মতিঝিলে ৭ বিঘার জলাশয় কচুরিপানায় ঢাকা পড়েছিল। এলাকার বাসিন্দারা ময়লা ফেলতেন এখানে। কালীপুজোর মধ্যেই এন্টালির মতিঝিলে মাথা তুলবে টলটলে জলাশয় আর ঝকঝকে খেলার মাঠ।

মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দার জানিয়েছেন, এন্টালির মতিঝিল এলাকায় ৭ বিঘার এই জলাশয় দীর্ঘদিন সংস্কারের অভাবে কচুরিপানা থেকে আবর্জনায় ঢেকে ছিল। এর পাশেই রয়েছে প্রায় দুই বিঘার বেশি জমি। পরিত‌্যক্ত সে জমি জঙ্গলাকীর্ণ। মেয়র ফিরহাদ হাকিমকে বিষয়টি জানান স্বপনবাবু। ঠিক হয়, একদিকে জলাশয় ও অন্যদিকে খেলার মাঠ তৈরি হবে।


You might also like!