kolkata

3 years ago

Weather Forecast : ফের ঢুকছে উত্তুরে হাওয়া, তবুও তিলোত্তমার পারদ ঊর্ধ্বমুখী, দক্ষিণবঙ্গে বাড়ছে শীত

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৩ ডিসেম্বর : উত্তুরে হাওয়া আবার ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গে, অথচ মঙ্গলবার কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সোমবারের তুলনায় মঙ্গলবার কলকাতায় বাড়ল তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন রাতের দিকে শহর এবং শহরতলির তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। দিনের তাপমাত্রাও থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া অনুকূল থাকলে জাঁকিয়ে ঠান্ডা পড়তে আর খুব বেশি দেরি নেই বলে মনে করছেন আবহবিদরা। মঙ্গলবার সকালেও শীতের শিরশিরানি অনুভূত হয়েছে জেলায় জেলায়, তবে তুলনামূলক কম ঠাণ্ডা ছিল কলকাতায়।


You might also like!