kolkata

3 years ago

Weather Forecast : উষ্ণতম বড়দিন ! শীত নিয়ে কী বলছে হাওয় অফিস

Weather Forecast of Bengal
Weather Forecast of Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এসেও ঘেঁমে নেয়ে একাকার হচ্ছে শহরবাসী। বড়দিনেও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল দিনের তাপমাত্রা। সোমবার পারদ আরও উর্ধ্বমুখী হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। ফলে বছর শেষে সে ভাবে ঠান্ডা উপভোগ করা যাবে না বলেই মনে করা হচ্ছে। 

তবে আশার বানী  শোনাচ্ছে হাওয়া অফিস, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সপ্তাহের শেষ দিকে আবার ফিরে আসতে পারে ঠান্ডার আমেজ। রবিবার রাজ্যের তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার তা আরও ৩ ডিগ্রি বেড়ে হয়েছে ২০ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী কয়েক দিন ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তারপর ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। 

সোমবার কলকাতা-সহ সারা রাজ্যেই আকাশ মেঘমুক্ত থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি।

You might also like!