kolkata

2 years ago

Jadavpur :যাদবপুরের মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন যাদবপুরের সহ উপাচার্য ও রেজিস্ট্রার

The Vice Chancellor and Registrar of Jadavpur met the family of the deceased student of Jadavpur
The Vice Chancellor and Registrar of Jadavpur met the family of the deceased student of Jadavpur

 

নদিয়া  : যাদবপুরের মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। মঙ্গলবার মৃত ছাত্রের মামার বাড়ি রানাঘাটে এলেন তাঁরা। পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করলেন তাঁরা।

প্রসঙ্গত, গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের । অভিযোগ ওঠে, সিনিয়রদের র্যাাগিংয়ের শিকার হয় সে। এই ঘটনার পর গ্রেফতার করা হয় তিনজনকে। তার মধ্যে একজন যাদবপুরের প্রাক্তনী ও অন্য ২ জন দ্বিতীয় বর্ষের পড়ুয়া। ঘটনায় পুলিশি তদন্তের পাশাপাশি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্তদন্ত। ছাত্রমৃত্যুর প্রায় পাঁচদিন পর সোমবার প্রতিক্রিয়া দেন রেজিস্ট্রার। ঘটনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। যদিও স্নেহমঞ্জু জানান, তিনি অসুস্থ ছিলেন। সেই কারণে ছুটিতে ছিলেন। তবে এই মর্মান্তিক খবর শোনার পরই ঘরে বসেই যাবতীয় দায়িত্ব সামলেন। শুধু তাই নয়, মৃত পড়ুয়াকে সন্তানসম বলেন। তারপর প্রতিক্রিয়া দিতে দিতেই অঝোরে কাঁদতে থাকেন তিনি। বলেন, “এর আগে ২০১৯ এ এই ঘটনা ঘটেছে। আর যেন কোনও সন্তানের এই পরিণতি না হয়। আমরা সব চেষ্টা করছি। অপরাধীরা যাতে দ্রুত শাস্তি পায় তাই চাইছি।”


You might also like!