
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : কয়লা পাচার মামালায় অভিযুক্ত বিনয় মিশ্রকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য প্রেসিডেন্সি জেলের সুপারকে ১০ হাজার জরিমানা করল কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে জরিমানার টাকা না দিলে সাত দিনের জন্য সুপারকে জেলে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দেয় আদালত। তাঁর বিরুদ্ধে আগেই আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। বৃহস্পতিবার সুপার দেবাসিশ চক্রবর্তী আদালতে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাও করেন।
দীর্ঘদিন ধরেই কয়লা পাচার মামলা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। এই কয়লা পাচার মামলার অভিযুক্ত দুই ভাই বিনয় এবং বিকাশ মিশ্র। বিনয় বহুদিন ধরেই ফেরার। সিবিআইয়ের দাবি, বিনয় ভানাতু নামে এক দ্বীপ রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সেখানে বাস করছে। তবে তাঁর ভাই বিকাশকে সিবিআই গ্রেফতার করেছে গ্রেফতারের পর সুস্থ থাকা সত্ত্বেও তাঁকে হাসপাতালে রাখা হয়। এতেই ক্ষুব্ধ হয় আদালত।
