Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

WB Health Department : দুই চিকিৎসকের একই রেজিস্ট্রেশন নম্বর! অনিয়ম ঠেকাতে নির্দেশিকা জারি

WB Health Department (File picture)
WB Health Department (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেক সময়ে স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পর্কিত কোনও অভিযোগের তদন্ত কিংবা বিল করার সময়ে চিকিৎসকের খোঁজ পেতে সমস্যা হয়। কারণ, বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসক শুধু তাঁর রেজিস্ট্রেশন নম্বর লিখে ছেড়ে দেন। এ বার ওই নম্বর ধরে খোঁজ করতে গিয়ে দু’টি নামের সন্ধান মিলছে। যাঁদের মধ্যে এক জনের রেজিস্ট্রেশন ভিন্‌ রাজ্যে। তিনি পশ্চিমবঙ্গে প্র্যাক্টিস করলেও এখানকার মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করাননি। এক স্বাস্থ্যকর্তার কথায়, ‘‘এমন ক্ষেত্রে কোন চিকিৎসক কাজটি করেছেন, তা চিহ্নিত করতে সমস্যায় পড়তে হয়। ফের সংশ্লিষ্ট হাসপাতালের কাছ থেকে রিপোর্ট চাইতে হয়।’’ তাই এ বার দু’টি নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর বিষয়গুলি আরও স্পষ্ট করেছে। দফতরের অন্দরের খবর, অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এ রাজ্যের বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় কোনও চিকিৎসক রোগী দেখতে পারবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

নির্দেশিকায় ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের উল্লেখ করে জানানো হয়েছে, ভিন্‌ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এখানে চিকিৎসা পরিষেবা দিতে চাইলে কাজ শুরুর ছ’মাসের মধ্যে এ রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করাতে হবে। কিন্তু স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ অন্য রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এখানে এসে অনেক চিকিৎসকই বিভিন্ন বেসরকারি হাসপাতালে যুক্ত হয়ে আছেন। তাই বলা হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা দিতে গেলে সংশ্লিষ্ট চিকিৎসকের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। অন্যথায় তাঁর করা যে কোনও চিকিৎসা বা অস্ত্রোপচারের বিল আটকে যেতে পারে।

পাশাপাশি বলা হয়েছে, রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্যসাথী পোর্টালে নাম নথিভুক্ত করাতে হবে। দিতে হবে আধার ও প্যান কার্ডের নম্বর। এর ফলে সরকারের থেকে ভাতা নিয়েও কোনও চিকিৎসক স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারিতে কাজ চালিয়ে গেলে তা জানা যাবে। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘‘কোনও অনৈতিক কাজ করলেও যেমন ধরা যাবে, তেমনই ভিন্‌ রাজ্যের চিকিৎসকদেরও চিহ্নিত করা যাবে এই ব্যবস্থায়।’’

You might also like!