kolkata

2 years ago

Kolkata Metro Rail: ফের দাম বাড়ছে মেট্রোর স্মার্ট কার্ডের!

Kolkata Metro (Symbolic Picture)
Kolkata Metro (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের দাম বাড়ল মেট্রোর স্মার্ট কার্ডের। এই দাম বেড়ে হল ১৫০ টাকা। এক ধাক্কায় ৩০ টাকা দাম বাড়ছে স্মার্ট কার্ডের দাম। ফলে নিত্যযাত্রীদের কপালে এবার চিন্তার ভাঁজ পড়তে চলেছে। কারণ প্রতি মাসে মেট্রোর জন্য বরাদ্দ টাকা যাত্রীরা তুলে রাখত, তাতে কিছু বেশি টাকা এবার তাদের যোগ করতে হবে। 

তবে ভাড়া বাড়লেও যাত্রীরা আরো বেশি সুযোগ পেতে চলেছেন। আগামী ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। আগে ১২০ টাকায় কার্ড করতে পারতেন যাত্রীরা এখন সেটা বেড়ে হল ১৫০ টাকা। সেক্ষেত্রে আরও ৩০ টাকা বেশি দিতে হবে যাত্রীদেরকে। এর মধ্যে ৮০ টাকা কার্ডের ডিপোজিট মানি বা জমা মূল্য। যা আগেও একই ছিল। তবে বাকি যে টাকা যাত্রীদের যাতায়াতের ব্যবহারের জন্য থাকত, তার পরিমাণ বাড়ছে। এর আগে ১২০ টাকার কার্ড কিনে ৪৪ টাকার ব্যবহার মূল্য পেতেন যাত্রীরা ( ৪০ টাকার উপর ১০ শতাংশ অতিরিক্ত মূল্য দেওয়া হত মেট্রোর তরফে)। নতুন দামে কেনা স্মার্ট কার্ডে এই ব্যবহারমূল্য বেড়ে হচ্ছে ৭৭ টাকা। অর্থাৎ ৩০ টাকা দাম বেশি দিয়ে ৩৩ টাকার সুবিধা পাবেন মেট্রো যাত্রীরা।

You might also like!