kolkata

3 years ago

Metro is expanding on Joka-Taratala route:মেট্রোর সংখ্যা বাড়ছে মে দিবস থেকেই, জোকা-তারাতলা রুটে আর এক ঘণ্টা অপেক্ষা নয়

Metro is expanding on Joka-Taratala route
Metro is expanding on Joka-Taratala route

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জোকা-তারাতলা রুটে আরও রেক বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। যাত্রী সংখ্যা বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওইয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোর (Metro) সিপিআরও কৌশিক মিত্র।

এতদিন আপ ও ডাউন মিলিয়ে ১২টি রেক চলত। ১ মে থেকে তা এক লপ্তে বাড়িয়ে ২৪টি করা হচ্ছে। ফলে মেট্রো চলাচলে সময়ের ব্যবধানও কমবে।

এই রুটে এতদিন এক ঘণ্টা অন্তর মেট্রো চলত। এবার সেটা ৪০ মিনিট ব্যবধানে চলবে। তাছাড়া বেলা ১২টা থেকে দুপুর তিনটে পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকত। মে দিবস থেকে মাঝের এই বন্ধের ব্যাপারটাও বন্ধ হয়ে যাবে। ফলে সকাল থেকে সন্ধে পর্যন্ত চলবে মেট্রো।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, জোকা স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ৫৫ মিনিটে। তারাতলা থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২০ মিনিটে। জোকা এবং তারাতলা থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে বিকেল ৪টে ২০ মিনিট এবং বিকেল ৪টে ৪০ মিনিটে।


You might also like!