
কলকাতা, ১২ আগস্ট : কলকাতার আরজি কর মেডিক্যালে এক ইন্টার্নের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। বিষক্রিয়ার জেরে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃত ছাত্রের নাম শুভ্রজ্যোতি দাস। তিনি ডাক্তারি পড়ুয়া। আরজি করে তাঁর ইন্টার্নশিপ চলছিল।
পুলিশ জানিয়েছে, গত ১০ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় শুভ্রজ্যোতিকে। তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছিল। সেই কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান। কিন্তু কী ভাবে শরীরে বিষক্রিয়া হল, এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি হওয়ার আগে মানসিকভাবে চিন্তিত মনে হত শুভ্রজ্যোতিকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
