Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather Update:সপ্তাহান্তে আরও নামবে পারদ, ডিসেম্বরে ফের নিম্নচাপ ?

Weather Update
Weather Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শহরজুড়ে শীতের আমেজ । বঙ্গে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া । তবে, জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও খানিকটা দেরি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাজ্যজুড়ে পারদ সামান্য নেমেছে । সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমতে পারে । তবে, এরই মধ্যে চোখ রাঙাচ্ছে দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত । তার প্রভাব কি বাংলায় পড়বে ?

আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই ঘূর্ণাবর্তের অভিমুখ থাকবে অন্ধ্র উপকূলের দিকে । সেক্ষেত্রে, বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা কম । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই । মেঘমুক্ত, ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে । আগামী চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে । পশ্চিমের জেলাগুলিতে ভালই শীত শীতভাব । ওই জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে । সপ্তাহের শেষ পারদ আরও নামতে পারে ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া থাকবে । আগামী তিন-চারদিন শীতের আমেজ বাড়বে পার্বত্য এলাকাগুলিতে । এদিন, কলকাতার আকাশ পরিষ্কার থাকবে । তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রির নীচে নেমেছে । শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে শনিবার । রবিবার, তা নিম্নচাপে পরিণত হতে পারে । ২৭ নভেম্বর সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে । আপাতত এর অভিমুখ পশ্চিম-উত্তর পশ্চিম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ।‌ আর গভীর নিম্নচাপ যখন ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মিগজাউম ।


You might also like!