Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather forecast:পারদ নামল কিছুটা; আগামী সপ্তাহেই জম্পেশ শীত তিলোত্তমায়, আর নেই বৃষ্টির ভ্রূকুটি

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৯ ডিসেম্বর : শীতের আমেজ ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঠান্ডায় কাঁপতে শুরু করেছে পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের বিভিন্ন জেলাগুলি। কাঁপছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিও। কলকাতায় শনিবার তাপমাত্রার পারদ নেমে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আগামী সপ্তাহে কলকাতায় তাপমাত্রার আরও পতন হতে পারে, নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে, পশ্চিমি জেলাগুলিতেও হতে পারে পারদ-পতন।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ অথবা ১১ ডিসেম্বরের পর থেকে কলকাতার তাপমাত্রা অনেকটাই নামতে পারে। তুলনামূলক ঠান্ডা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আগামী কিছুদিন রাতের তাপমাত্রাও নামবে। ফলে শীতের আমেজ বজায় থাকবে। আবহবিদরা জানিয়েছেন, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার।

You might also like!