Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Hindu Mahasabha demand Stalin: উদয়নিধির মন্তব্যে ক্ষুব্ধ হিন্দু মহাসভা, তামিল মন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজ্যপালকে চিঠি

The Hindu Mahasabha, angered by Udayanidhi's comments
The Hindu Mahasabha, angered by Udayanidhi's comments

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের পদত্যাগ দাবি করল বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা।সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে চিঠিও দিয়েছে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা। রাজ্যপালকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, "ডেঙ্গু, ম্যালেরিয়া এবং করোনভাইরাস-এর মতো রোগের সঙ্গে সনাতন ধর্মের তুলনা করেছেন স্ট্যালিন এবং তাঁর মন্তব্য ক্ষোভের জন্ম দিয়েছে। দেশে বসবাসকারী লক্ষ লক্ষ সনাতনীর (হিন্দু) ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তাঁর মন্তব্য।" উদয়নিধি স্ট্যালিনের পদত্যাগ চেয়ে তামিলনাড়ুর রাজ্যপালের কাছে পাঠানো চিঠিতে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা উল্লেখ করেছে, "একজন মন্ত্রীর এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে ব্যথিত হয়ে, আমরা আপনার কাছে অনুরোধ করছি তাঁকে (স্ট্যালিন) পদ থেকে বরখাস্ত করা হোক।" উল্লেখ্য, উদয়নিধি স্ট্যালিন হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে। সম্প্রতি সনাতন ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সে বলে, "কিছু জিনিসের বিরোধিতা করা যায় না, তা বাতিল করা উচিত। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া অথবা করোনার বিরোধিতা করতে পারি না। সেগুলি আমাদের নির্মূল করতে হবে। এভাবেই আমাদের সনাতন ধর্মকেও নির্মূল করতে হবে।"


You might also like!