kolkata

2 years ago

Election Commissioner could not tell votes responsibility: দায়িত্ব নিলেও কবে সম্ভাব্য ভোট জানাতে পারলেন না নির্বাচন কমিশনার

Rajiv Sinha (File Picture)
Rajiv Sinha (File Picture)

 

কলকাতা, ৭ জুন : ‘‘সরকার সব জানে।’’ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হতে পারে, সে ব্যাপারে প্রশ্ন করলে বুধবার রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়ে এমনটাই জানালেন রাজীব সিংহ।

তিনি সাংবাদিকদের বলেন, পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে তাঁর দফতর এখনও কিছু জানে না। সবটাই সরকারের সঙ্গে পরামর্শ করে হবে। তাঁর কথায়, বছর কয়েক আগে রাজীব রাজ্যের মুখ্যসচিব ছিলেন।

রাজীববাবুর দাবি, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রাজ্য সরকারই। তাদের কাছ থেকে তারিখ জেনে তা ঘোষণা করে কমিশন। কমিশনের মূল দায়িত্ব সুষ্ঠু ভাবে নির্বাচন করানো। নির্বাচনের দিন নির্ধারণ নয়। রাজীব সবে দায়িত্ব পেয়েছেন। নবান্নের তরফে এখনও পর্যন্ত তাঁকে নির্বাচনের দিনক্ষণ জানানো হয়নি।

রাজ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হওয়ার পর বুধবার রাজীববাবু বলেন, ‘‘পঞ্চায়েত ভোট রাজ্য নির্বাচন কমিশনের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে, তাদের মতামত জেনে কমিশন একটি তারিখ ঘোষণা করে। তাই পঞ্চায়েত ভোট কবে, তা সরকারই বলতে পারবে। আমাদের কাজ হল নিয়ম মেনে নির্বাচন করানো।’’

You might also like!