Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

School Summer Vacation:তাপপ্রবাহের জন্য স্কুলগুলিকে সময় বদলের পরামর্শ শিক্ষা দফতরের

The Department of Education advises schools to change timings due to heatwave
The Department of Education advises schools to change timings due to heatwave

 

কলকাতা, ১২ জুন  : কোথাও তাপপ্রবাহ, কোথাও চরম আর্দ্রতার জেরে বাড়ি থেকে বেরনোই দুষ্কর হয়ে উঠেছে। তাই গরমের ছুটির পর স্কুল খুললেও যোগ দিতে পারছে না বহু শিশু। এই পরিস্থিতিতে স্কুলগুলিকে সময় বদলের পরামর্শ দিয়েছে শিক্ষা দফতর। বুধবার সব স্কুলগুলিতে নির্দেশিকা জারি করা হয়েছে।

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, জুন মাসের বাকি দিনগুলিতে চাইলে স্কুলের সময় সূচী পরিবর্তন করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। তাপপ্রবাহের জন্য স্কুলগুলিকে সময় বদলের পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। আঞ্চলিক আবহাওয়া মাথায় রেখে স্কুলগুলিকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোথায়, কত তাপমাত্রা, তাপপ্রবাহের পরিস্থিতি কেমন, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

রাজ্য জুড়ে স্কুলগুলিতে গরমের ছুটি শেষ হয় গত ৯ জুন। ১০ তারিখ অর্থাৎ সোমবার থেকে স্কুলগুলিতে পঠন পাঠন শুরু হয়েছে। সোমবার থেকে স্কুল খুললেও অতিরিক্ত গরমের জন্য স্কুলে উপস্থিতির হার খুবই কম হচ্ছিল। সম্ভবত সেই কারণেই ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।

জেলার স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতির হার নিয়ে উদ্বেগ ছড়িয়েছি শিক্ষামহলে। অতিরিক্ত গরমে স্কুলমুখী হচ্ছিল না পড়ুয়ারা। অনেক স্কুল সরকারি কোনও নির্দেশিকা পাওয়ার আগেই সকালবেলা স্কুল চালানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। এছাড়া কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা অনেক স্কুলে এখনও থাকায় ক্লাস চালু করা যাচ্ছিল না। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সকালে স্কুল চালানোর সিদ্ধান্ত নেয়।


You might also like!