
কলকাতা, ২০ ফেব্রুয়ারি : কানাডাকে হারিয়ে টানা দুই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে ৫ উইকেটে হারানো আফগানরা কানাডাকে ৮২ রানে হারিয়েছে। চেন্নাইয়ে টসে হেরে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান করে ২০০ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা এবারই ২০০ রান করল। মূলত ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাটিংই ২০০ এনে দিয়েছে। ৫৬ বলে ৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ইব্রাহিম। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই কোনও আফগান ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ খেলেন ৩০ রানের ইনিংস। মিডল অর্ডার ব্যাটসম্যান সেদিকউল্লাহ আতাল করেন ৩২ বলে ৪৪ রান। এই রান তাড়া করতে নেমে কানাডা ২০ ওভারে করে ৮ উইকেটে ১১৮ রান।
