Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 month ago

Dilip Ghosh: কংগ্রেসের বিভাজনের রাজনীতি আর চলবে না, দিলীপ ঘোষ

BJP leader Dilip Ghosh
BJP leader Dilip Ghosh

 

কলকাতা, ২১ আগস্ট : কংগ্রেসের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ এনে তোপ দাগলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, কংগ্রেসের বিভাজনের রাজনীতি আর চলবে না। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "কংগ্রেস দেশকে বিভক্ত করেছে ও 'বন্দে মাতরম'-কেও বিভক্ত করেছে। তবে, তাঁদের বিভাজনের রাজনীতি আর কাজ করবে না।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমন কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে যারা সবসময় দেশবিরোধী স্লোগান দেয়। এর আগেও রাজ্যপালের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোনও ধরনের দেশবিরোধী ও সমাজবিরোধী কার্যকলাপ হওয়া উচিত নয়। বিশ্ববিদ্যালয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ থাকা প্রয়োজন।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, "বাংলার সীমান্ত অত্যন্ত স্পর্শকাতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবসময়ই বাংলার সীমান্তকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, তা নিশ্চিত করেছেন।"

You might also like!